অতিরিক্ত স্পিনার হিসেবে রাখা হয়েছে অজন্তা মেন্ডিসকে
—ক্রিকইনফো
স্কোয়াড কুমার সাঙ্গাকারা অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে তিলকারত্নে দিলশান উপুল থারাঙ্গা অ্যাঞ্জেলো ম্যাথুস থিলান সামারাবীরা চামারা কাপুগেদারা সুরাজ রণদিভ অজন্তা মেন্ডিস রঙ্গানা হেরাথ লাসিথ মালিঙ্গা নোয়ান কুলাসেকারা থিসারা পেরেরা দিলহারা ফার্নান্দো চামারা সিলভা ও জিভান মেন্ডিস
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের বৈঠক শুরু
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের বৈঠক শুরু
পাল্লেকেলে টেস্ট
জয়ের পথে বৃষ্টি
প্রথম দিন ৪০ ওভার
দ্বিতীয় দিন ৪১ ওভার
প্রথম দুই দিনের খেলায় বিঘ্ন ঘটানোর পর গতকাল তৃতীয় দিনের পুরো খেলাই কেড়ে নেয় বৃষ্টি
চতুর্থ দিনে অবশ্য একটু সদয় হয়েছে বৃষ্টি! বিঘ্ন ঘটালেও এদিন খেলা হয়েছে ২২ ওভার
দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ৩০৩ রান
পাল্লেকেলে টেস্টে ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কা নয় জয়ী হতে চলেছে বৃষ্টি
টেস্টের বাকি আর মাত্র এক দিন
অথচ প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসই এখন পর্যন্ত শেষ হয়নি! চার দিনে খেলা হয়েছে মাত্র ১০৩৩ ওভার
—রয়টার্স
নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে সিরিজ ভারতের
সিরিজটা এভাবে ঘরে আসবে—ভারতীয় দলের একেবারে অন্ধভক্তরাও কল্পনা করেছিলেন কি না সন্দেহ রয়েছে
হয়তো ভাবেননি ধোনির অনুপস্থিতিতে ভারতীয় দলের অধিনায়কত্ব পাওয়া গৌতম গম্ভীরও
প্রথম ম্যাচে ৪০ রানের আর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জয়ের পর গম্ভীরের দল আজ নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করেছে ৯ উইকেটে! ডেনিয়েল ভেট্টোরিদের বিপক্ষে ২২৫ রান তাড়া করতে নেমে ১২৬ রানের হার না মানা ইনিংস খেলে পাঁচ ম্যাচের সিরিজ ভারতকে ৩-০ তে এনে দিয়েছেন গম্ভীর
ইনিংসের দ্বিতীয় বলেই জহির খানের শিকার ম্যাককুলাম
৪৯ রানে চার উইকেট নেই আর ১০৬ রানে সাত উইকেট! তার পরও নিউজিল্যান্ড যে  ৯ উইকেটে ২২৪ রান তুলতে পেরেছে এর জন্য কৃতিত্ব জেমস ফ্রাঙ্কলিনের
ব্যাটসম্যানদের বিপর্যয়ের মধ্যে দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করে অপরাজিত থাকেন ফ্র্যাঙ্কলিন
জয়ের জন্য ভারতের প্রয়োজন ২২৫ রানের
দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ব্যাটসম্যানদের জন্য লক্ষ্যটা খুবই সহজ
হয়েছেও তাই
একেবারে হেসেখেলে জয় তুলে নিয়েছে ভারত
আগের ম্যাচে গৌতম গম্ভীর অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে বড় জয় এনে দিয়েছিলেন
আজও নিউজিল্যান্ড বধ-কাব্য রচনা করেছেন এই ব্যাটসম্যান
টানা দ্বিতীয় অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে সিরিজ এনে দিয়েছেন গম্ভীর
বিরাট কোহলি অপরাজিত থাকেন ৬৩ রানে
ক্রিকইনফো
বিচারকদের পেশাদারি মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
বিচারকদের সততা নিরপেক্ষতা ও পেশাদারি মনোভাব নিয়ে দায়িত্ব পালনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আজ শনিবার ওসমানী মিলনায়তনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৮তম সম্মেলন উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান
শেখ হাসিনা বলেন সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়া নির্ভর করে বিচারকদের প্রজ্ঞার ওপর
সামান্য ভুল সিদ্ধান্তে একজন বিচারপ্রার্থীর জীবনে সর্বনাশ নেমে আসতে পারে
এজন্য বিচারকাজ পরিচালনার সময় বিচারকদের সব ধরনের ভয়-ভীতি রাগ-অনুরাগ এবং আবেগ পরিহার করে সর্বোচ্চ নিরপেক্ষতা প্রদর্শন করতে হবে
প্রধানমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠায় গণতন্ত্রের অপরিহার্যতার কথা উল্লেখ করে বলেন গণতন্ত্র না থাকলে আইনের শাসন যেমন সুপ্রতিষ্ঠিত হয় না তেমনি আইনের শাসন না থাকলে গণতন্ত্র টেকসই হয় না
বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়
ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধুর হত্যার বিচারের পথ রুদ্ধ করা হয়েছিল
দেশের সর্বোচ্চ আদালতকেও কলুষিত করা হয়েছিল
তিনি বলেন বিচার বিভাগের ওপর আস্থা ও বিশ্বাস থেকেই দীর্ঘ ২১ বছর পর কোনো ধরনের ট্রাইব্যুনাল না করে প্রচলিত আদালতেই বঙ্গবন্ধু হত্যার বিচার করা হয়েছে
সে সময় অনেকেই বিশেষ ট্রাইব্যুনাল করে খুনিদের বিচার করার পরামর্শ দিয়েছিলেন
এ সময় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন আইনমন্ত্রী শফিক আহমেদ প্রতিমন্ত্রী কামরুল ইসলাম মন্ত্রণালয়ের সচিব আনোয়ারুল হক ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালেহ উপস্থিত ছিলেন
—বাসস
চিফ হুইপ জানালেন সংসদে ফিরছে না বিএনপি
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক কাল রোববার  থেকে শুরু হওয়া জাতীয় সংসদের অধিবেশনে না ফেরার ব্যাপারে বিএনপির অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন
আজ শনিবার দুপুরে স্পিকার আবদুল হামিদের সঙ্গে আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন
জয়নাল আবদিন বলেন স্পিকার বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়েছেন
একই সঙ্গে কিছু নির্দেশনাও দিয়েছেন
এগুলো বিরোধীদলীয় নেতাকে জানানো হবে
তিনি বলেন তবে বিরোধীদলীয় নেতার বাড়ি নিয়ে নাটকের অবসান না হলে বিএনপি সংসদে ফিরবে না 
স্পিকার আবদুল হামিদ বলেন বিরোধীদলীয় চিফ হুইপের মাধ্যমে বিরোধীদলীয় নেতাকে সংসদে ফেরার আহ্বান জানিয়েছি
একই সঙ্গে এ আহ্বান বিরোধীদলীয় নেতাকে পৌঁছে দেওয়ার জন্য তিনি জয়নাল আবদিনকে অনুরোধ করেন
বিরোধী দলকে যেকোনো ইস্যুতে সংসদে কথা বলার সুযোগ দেওয়া হবে বলেও স্পিকার চিফ হুইপকে অবহিত করেন
স্পিকার আবদুল হামিদ আরও বলেন বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনার লক্ষ্যেই সেই দলের চিফ হুইপকে আমন্ত্রণ জানিয়ে বৈঠক করেছি
একই সঙ্গে তাঁর মাধ্যমে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংসদে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছি
আশা করি বিরোধী দল সংসদে ফিরে এসে তাদের দায়িত্ব পালন করবে
নবম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন কাল রোববার বিকেল চারটায় শুরু হবে
এর আগে বিকেল তিনটায় সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের কার্যসূচি নির্ধারণ করা হবে
গত ৬ অক্টোবর সংসদের শরত্কালীন অধিবেশন শেষ হয়
১১ কার্যদিবসের ওই অধিবেশনের পুরো সময় বিএনপি অনুপস্থিত ছিল
বিরোধী দলের সদস্যরা এ পর্যন্ত টানা গড়ে ৪৪ কার্যদিবস সংসদের বাইরে আছেন
জেলে গিয়ে সরকারের টাকায় ভাত খাব আজহার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন আমাদের জেলে যাওয়ার ভয় দেখাবেন না
চালের দাম যে হারে বাড়ছে তাতে জেলে গিয়ে আমরা সরকারের টাকাতেই খাব
আজ শনিবার বিকেলে পুরানা পল্টনে জামায়াতের মহানগর কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন
ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলামকে জামিনের পরপরই গতকাল আবার জেলের ফটক থেকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে
এ টি এম আজহারুল ইসলাম আরও বলেন আমি আবার নব্বইয়ের গণ-আন্দোলনের আভাস পাচ্ছি
জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে
জনগণের সবাই আওয়ামী লীগের একটি ক্ষুদ্র অংশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে
আজহার নেতা-কর্মীদের উদ্দেশে বলেন আমরা আর ঘরে বসে থাকতে চাই না
এখন রাজপথে নামতে হবে
এর জন্য আপনারা পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করুন
খালেদার বাড়ির বিষয়ে নিজ অবস্থান পরিষ্কার করলেন মওদুদ
সেনানিবাসের বাড়ি নিয়ে আইনি লড়াইয়ে খালেদা জিয়া হেরে যাওয়ায় আইনজীবী মওদুদ আহমদকে দায়ী করে যেসব বক্তব্য দেওয়া হয়েছে তা তিনি মিথ্যা বিভ্রান্তিকর ও বানোয়াট বলে দাবি করেছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ওই মামলায় খালেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদ আজ শনিবার মতিঝিলে তাঁর নিজের চেম্বারে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন
বাড়ি নিয়ে মামলার রায় সম্পর্কে মওদুদ আহমদ বলেন কেউ কেউ অভিযোগ করেছেন ওই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হেরে যাওয়ার জন্য আমি দায়ী
তবে আমি বলতে চাই খালেদা জিয়াকে ওই বাড়িটি দেওয়ার ব্যাপারে আমার ভূমিকা আছে
প্রেসিডেন্ট বিচারপতি আবদুস সাত্তার আমাকে বিশেষ স্নেহ করতেন
ওই বাড়িটি দেওয়ার ব্যাপারে আমি তাঁর সঙ্গে আলোচনা করেছিলাম
এসব কথা ম্যাডামও জানেন
তাই বাড়িটি নিয়ে করা মামলায় জিততে সব ধরনের আইনি লড়াইই আমি করেছি
এখন যা বলা হচ্ছে তা মিথ্যা বিভ্রান্তিকর ও বানোয়াট
মওদুদ আহমদ বলেন আদালতের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণ করা হলে তা হবে অসাংবিধানিক ও সংসদের জন্য অপমানজনক
পুনর্মুদ্রিত সংবিধান সম্পূর্ণ অকার্যকর হবে বলে তিনি মন্তব্য করেন
প্রসঙ্গত ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর একই বছরের ১২ জুন শহীদ মঈনুল সড়কের বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাড়িটির ইজারা বাতিল করা হয়
এরপর বাড়ি খালি করার নোটিশ দেওয়া হলে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন
হাইকোর্ট ১৩ অক্টোবর তাঁর রিট আবেদনটি খারিজ করে দেন এবং আদালতকে বাড়ি খালি করতে কমপক্ষে ৩০ দিন সময় দিতে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন
রায়ের বিরুদ্ধে ৮ নভেম্বর আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়
চেম্বার বিচারপতি বিষয়টি ২৯ নভেম্বর শুনানির জন্য ধার্য করেন
তবে বাড়ি ছাড়ার জন্য দেওয়া ৩০ দিনের সময়সীমা ১২ নভেম্বর শেষ হলে পরের দিন খালেদা জিয়াকে সেনানিবাসের ওই বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়
এরপর আদালত অবমাননাসহ আরও দুটি আবেদনও খারিজ করে দেন আপিল বিভাগ
আশুলিয়ায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১০ আটক ৩
শ্রমিক অসন্তোষের জের ধরে আশুলিয়ার জামগড়া এলাকায় আজ শনিবার সকালে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন
এঁদের মধ্যে পুলিশ সদস্য পাঁচজন এবং শ্রমিক পাঁচজন
বেলা ১১টার দিকে পুলিশ তিনজন শ্রমিককে আটক করেছে
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে জামগড়ার ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সোয়েটারপ্রতি মজুরি বাড়ানোর দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন ও কর্মসূচি পালন করছিলেন
